ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলামের দাফন করা হলো

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুল ইসলাম পাঠানের (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।


শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুনের নেতৃত্বে ভালুকা মডেল থানার অপারেশন ইন্সপেক্টর মো. সজীব রহমান ও উপ পরিদর্শক আবুল কালাম আজাদসহ একদল পুলিশ মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।


পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমের জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।


মরহুম মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম পাঠান ভালুকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খারুয়ালী গ্রামের মৃত সিরাজুল ইসলাম পাঠানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


ভালুকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সাহিদ খান দৈনিক অধিকারের কাছে জানান, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ওই বীর মুক্তিযোদ্ধা। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।


এ দিকে বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম পাঠানের মৃত্যুতে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, ভালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন পাঠান. বর্তমান চেয়ারম্যান মো. শিহাব আমিন খান, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. খোকন হোসেন ঢালীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑